Main Menu

নাসিরনগরে বেমালিয়া নদীতে তিন শিশুর সলিল সমাধি

[Web-Dorado_Zoom]

nasirsinkআব্দুল হান্নান ::  ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে বেমালিয়া নদীতে ডুবে তিন শিশুর সলীল সমাধি হয়েছে।

চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের আই,সি মো: ফজলুর রহমান জানান তাদের বাড়ি সরাইল থানার তেলি কান্দি গ্রামে। তিনি আরো জানান নিহত তিন শিশুর মা কুলসুমা বেগম থাকে লেবানন, বাবা মো: ডাক্তার ওরফে শওকত আলী সিলেট থেকে ব্যবসা করে। মা বাবা বাড়িতে না থাকার কারণে তাদের রেখে যায় নাসিরনগর থানার চাতলপাড় ইউনিয়নের রতনপুর পূর্বপাড়া ফুফু খুশবানুর বাড়িতে। গতকাল তিন ভাই বোন বাড়ি থেকে বেড় হয়ে নদীতে গোসল করতে গেলে তারা আর ফিরে আসেনি। বুধবার সকাল সাড়ে নয়টার সময় মেঘনা নদীতে তাদের লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে। নিহত শিশুরা হল সুলতানা(৮), রাজা(১০), বাদশা(৪) ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares