Main Menu

নাসিরনগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নাসিরনগরে ফারুক মিয়া (৬০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া উপজেলার গুনিয়াউক ইউনিয়নের এনু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত ফারুক একজন প্রান্তিক কৃষক। গত রবিবার সকালে তার জমিতে কাজ করতে যায়। সে জমিতে পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করেছিলেন। এরপর ফারুক মিয়া আর বাড়িতে ফিরেননি। পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি পর তাকে না পেয়ে হতাশ হন।

পরদিন সকালে জমির পাশের পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।পরে পুলিশে খবর দিলে তারা ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ তার মুখ থেকে বিষের গন্ধ পান। ফাঁস দেওয়ার কারণে তার গলায় হাফ ইঞ্চি পরিমাণ দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা আকবর মিয়া বলেন, ফারুক মিয়া বিষ পানের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে । পরবর্তী সময়ে এবিষয়ে বিস্তারিত জানা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares