Main Menu

নাসিরনগরে কাশবন থেকে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]
জেলার নাসিরনগর উপজেলার সদর এলাকার কলেজ মোড় সংলগ্ন কাশবন থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজ মোড় এলাকার কাশবনের ভেতরে প্যান্ট-শার্ট পরিহিত এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল ঘিরে রাখে।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন। মরদেহের পরিচয় নিশ্চিত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণকে হত্যা করে কলেজ মোড় এলাকার কাশবনে মরদেহ ফেলে রেখে গেছে। গত রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares