নাসিরনগরে ইয়াবা ও গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
এস.এম.বদিউল আশরাফ(এম.ডি.মুরাদ মৃধা):: জেলার নাসিরনগর উপজেলা খান্দুরা গ্রাম থেকে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। এসময় তাদের নিকট হতে চারশ গ্রাম গাজা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যপারে নাসিরনগর থানার এস.আই মো: আশরাফুল বলেন, আমরা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খান্দুরা গ্রামে অভিযান চালিয়ে আওয়াল(৪০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। তার কাছে ৪০ পিস ইয়াবা ও ৪শ গ্রাম গাঁজা পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক খান্দুরা গ্রামের বেশ কয়েকজন মুরুব্বী বলেন, আওয়াল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার ভয়ে এলাকায় কেউ প্রতিবাদ করতে পারেনা। সে এলাকার যুব সমাজকে মরণ নেশা মাদকের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এর দীর্ঘ মেয়াদে শাস্তি চাই।
« “তিনি ছিলেন একজন সহজ সরল ও কর্মবিচক্ষণ ব্যক্তি”:: মরহুম গাজী সাদেকুর রহমানের স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার (Previous News)
(Next News) নওগাঁ’র মান্দায় ইসলামী ব্যাংকের ৩০৭তম শাখা উদ্বোধন »



















