নাসিরনগরে আর্ন্তজাতিক সার্ভিস ডে পালিত
[Web-Dorado_Zoom]
নাসিরনগর সংবাদদাতাঃটেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস” এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পালন করা হলো আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে ২০১৬। দিবসটি উপলক্ষ্যে গত বৃহস্পতিবার উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে মৎস্য অফিসে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা মৎস কর্মকর্তা ছায়েদুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তুষার বিশ্বাস।
« একাদশ শ্রেণিতে ভর্তি ফি কমাল নাসিরনগর ডিগ্রি কলেজ (Previous News)
(Next News) কসবা সীমান্ত হাট বসবে রবিবারের পরিবর্তে মঙ্গলবার »



















