Main Menu

জাতীয় প্রেস ক্লাবে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নাসিরনগরের গ্যারেজ কর্মচারী হারুনের পায়ুপথে পায়ুপথে অক্সিজেন ঢুকিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ

[Web-Dorado_Zoom]

02145আব্দুল হান্নান, ঢাকার মোহাম্মদপুরে মাইক্রোবাস গ্যারেজ কর্মচারী কিশোর হারুন (১১) কে পায়ুপথে মেশিনের সাহায্যে পেটের ভিতর অক্সিজেন দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে রবিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সভাপতি এম,এ করিম, এডভোকেট আব্বাছ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, এডভোকেট আবুবক্কর ছিদ্দিক বাবর, যুবলীগ নেতা ফারুক, খাইরুল ইসলাম, উজ্জল সরকার, সহ আরো অনেকেই।

জানা গেছে ৩১ আগষ্ট ঢাকার মোহাম্মদপুরে গ্যারেজ কর্মচারী কিশোর হারুনকে মালিকের উপস্থিতিতে পায়ু পথে কমপ্রেসার মেশিন দ্বারা পেটের ভিতর অক্সিজেন ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন করে হত্যার চেষ্টা চালায়। পরে মুমূর্ষ অবস্থায় হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পরিচর্যা (আই,সি,ইউ) কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে হারুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে হারুনের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়ীশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে। তার পিতার নাম মোঃ আবেদ আলী। মাতার নাম আয়েশা বেগম। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে হারুন সবার ছোট। হারুনের পিতা একজন দরিদ্র শ্রমিক। যে বয়সে বই, খাতা, কলম হাতে নিয়ে স্কুলে যাওয়া আর পড়ার সাথীদের সাথে খেলার কথা, সেই বয়সে দরিদ্রতার চাপে কিশোর হারুন কাজ নেয় গ্যারেজে। বাবার অভাবের সংসারে সহযোগিতাই ছিল তার উদ্দেশ্য।

ওই ঘটনায় হারুনের ভাই রিপন বাদী হয়ে, ৪ জনকে আসামী করে মোহাম্মদ পুর থানায় মামলা দায়ের করে। যাহা মোহাম্মদপুর থানার মামলা নং-০৩ তারিখ ০১/০৯/২০১৬। মামলার পর পুলিশ গ্যারেজ মালিক সাদ্দাম হোসেন ও ২ কর্মচারী মিন্টু ও হাসান সহ ৩ জনকে গ্রেপ্তার করে। মোহাম্মদ পুর থানার অপারেশন অফিসার মোঃ আবজাল হোসেন মোবাইল ফোনে এক প্রতিনিধিকে জানান আদালত আসামীদের নামে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ও ৬৪ ধারা তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আবজাল হোসেন।

এ বিষয়ে মোবাইল ফোনে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের সাথে তার ব্যাবহারিত মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদিকদের কোনরূপ তথ্য দিয়ে সহযোগিতা না করে ইহা তার নাম্বার নয় বলে ফোন কেটে দেন।
মানববন্ধনকারীরা মাননীয় প্রধান মন্ত্রী সহ সরকারের আইন প্রয়োগ কারী সকল মহলের নিকট অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ অসুস্থ হারুনের সু- চিকিৎসার দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares