Main Menu

নাগরিকগণের চলাচলের সুবিধার্থে পৌর এলাকায় ফুটপাত নির্মাণ করা হচ্ছে– পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]


বুধবার সকালে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের পাশে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর  আবুল বাশার, মোঃ কাউসার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, মাহমুদা রহমান, সালমা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, জেলা আওয়ামী লীগ নেতা কাছন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।

উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌর নাগরিকগণের চলাচলের সুবিধার্থে এই ফুটপাতটি নির্মিত হচ্ছে। পর্যায়ক্রমে শহরের প্রাণ কেন্দ্রের এই পুকুরটির চুর্তুদিকে ফুটপাত নির্মাণ করে দেওয়া হবে। এতে করে নাগরিকগণ পুকুরের চতুর্থপাশ দিয়ে চলাচল করতে পারবে। এই পুকুরটিকে নান্দনিকভাবে সাজাতে চাই। এই কাজে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares