Main Menu

নবীনগর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম অপহরণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল আলীমকে অপহরন ও  হত্যাকারীদের বিচারের দাবীতে  বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইউনিয়ন মুক্তিযোদ্ধা পরিষদ নিহতর স্বজনরা । গতকাল শুক্রবার সকালে শিবপুর পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নিহতের স্বজনরা অভিযোগ করে জনান, গত ৫ ডিসেস্মবর মিরপুর গ্রামের জাহাঙ্গীর ও তার সন্ত্রাসী বাহিনী, আব্দুল আলীমকে বিটঘর ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুরুইল নামক স্থান থেকে তুলে নিয়ে পার্শ্ববিক নির্যাতন চালায়। পরে রাত ২ টার দিকে তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রোগীর স্বজনরা আরো জানান কুমিল্লা সিএম এইচ সামরীক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ভোর পাঁচটায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিবপুর ফাঁড়ি ইনচার্জ এসআই এহসানুল হাসান জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।



« (Previous News)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares