Main Menu

নবীনগর ভাইয়ের হাতে ভাই খুন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে রাস্তার চলাচলের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে আবুল খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার কুড়িঘর বাজারে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে খায়ের মিয়ার সাথে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বাড়ির রাস্তার যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসছিলো। আজ সোমবার সকালে কুড়িঘর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়,কথাকাটাকাটির এক পর্যায়ে রফিক মিয়া আবুল খায়ের কে কিল ঘুষি দেই। কিল-ঘুসিতে আবুল খায়ের আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষনা করেন।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, তারা দুই জনের মধ্যে চলাচলের রাস্থা নিয়ে বিরোধ ছিল। আজ সকালে চা স্টলে দুজনের তর্কবিতর্ক হয়।তর্কবিতর্কের এক পর্যায়ে রফিক মিয়া খায়ের মিয়া কে কিল ঘুষি দিলে সে আহত হয়। অসুস্থ অবস্থায় পল্লী চিকৎসক এর কাছে নিলে তাকে মৃত ঘোষণা করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি। এ সংক্রান্ত অন্যান্য আইনগত পক্রিয়া চলমান রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares