Main Menu

নবীনগরে ৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার ভোর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুরের হাজিরহাটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম পেশায় পল্লী চিকিৎসক।
রোববার সকালে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে থাকি না। গ্রাম্য দলাদলির কারণে মিথ্যে মামলায় একাধিক বার জেলও খেটেছি। পরে মনের কষ্টে গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী চর গোসাইপুরে সপরিবারে কয়েক বছর ধরে বসবাস করছি।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে গ্রামের বিশাল বাড়িতে ৩ ভাই পরিবার-পরিজন নিয়ে থাকেন। শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িতে আকস্মিক ভাবে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনাটি শোনার পরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো এ বিষয়ে মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares