Main Menu

নবীনগরে ০২ সন্তানকে দত্তক দিতে চায় একটি পরিবার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর একটি প্রাইভেট হাসপাতালে গত বুধবার ভোর রাতে এক মায়ের কোলে জন্ম নেয়া ০৪ সন্তানের মধ্যে ০২ সন্তানকে দত্তক দিতে চায় ঐ হত দরিদ্র পরিবারটি।
গত বৃহষ্পতিবার (৩১/০৫)নবীনগর সদরে অবস্হিত গ্রামীন জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সামী ত্বা-হা কবীর (মীম) জানান, অভাবের সংসারে পূর্বেও চার সন্তান ও সদ্য ্এক সাথে জন্ম নেয়া চার সন্তানের চিকিৎসা ও ভরণ পোষণ করতে অক্ষম এ পরিবারটি ০২ সন্তানকে দত্তক দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তিনি আরো জানান, বর্তমানে শিশুরা স্বাভাবিক ও সুস্থ্য আছে তবে ছেলে শিশুটির ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া প্রয়োজন। কিন্তু ঐ পরিবারের সামর্থ না থাকায় এখানে আমরা যতটুকু সম্ভব উন্নত চিকিৎসা দিচ্ছি বাকিটুকু আল্লাহ ভরসা।
ওই চার নব জাতকের পিতা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী হোসেন মিয়া তার অভাবের দৈন্যদশা ব্যক্ত করে সন্তানদের ভবিষ্যৎ উজ্জল ও মঙ্গল চিন্তা করে ০২ টি সন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। গত বুধবার পিয়ারা বেগম (৩৫) নামে এক জননী চার যমজ শিশুর জন্ম দেয়। তিনি পাশ্ববর্তী রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares