Main Menu

নবীনগরে হিন্দু সম্প্রদায়ের সাথে আওয়ামীলীগ প্রার্থীর মতবিনিময়

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মো. এবাদুল করিম বুলবুল। বুধবার সকালে নবীনগর পৌরসদরের কেন্দ্রী শ্রীশ্রী কালিবাড়িতে উপজেলার পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্রর সভাপতিত্বে ও সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,সহ সভাপতি এড.সুজিত কুমার দেব,শিব সংকর দাস, বোরখান উদ্দিন আহাম্মেদ, জহির উদ্দিন চৌধুরী শাহান,জসিম উদ্দিন আহাম্মেদ,সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সিতানাথ সূত্রধর প্রমুখ।
এসময় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে মো. এবাদুল করিম বুলবুল দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কাকে জয়ী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares