Main Menu

নবীনগরে সড়ক দূর্ঘটনায় বাকপ্রতিবন্ধী নিহত

[Web-Dorado_Zoom]

 মিঠু সূত্রধর পলাশ, নবীনগর  প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে পথচারী একজন মহিলা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম কাইতলা গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার মেয়ে। সে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ছিলেন। এদিকে আহতদের ঢাকায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে মহেশ রোডের কাইতলা হাউরভাঙ্গা নামক স্থানে সিনএনজি ও মটরসাইকেল দুই দিক থেকে বেপোরোয়া গতিতে ছুটে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় সিএনজিটির ধাক্কায় মটরসাইকেলটি ছিটকে পথচারী বাকপ্রতিবন্ধী রোজিনা বেগম এর উপর ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত মটরসাইকেল চালক শরিফ মিয়ার অবস্থার অননতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares