Main Menu

নবীনগরে সংঘর্ষের সময় পা কেটে আনন্দ মিছিল, ইউপি চেয়ারম্যানসহ দুই মূল হোতা গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রবিবার হওয়া দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের এ সংঘর্ষের ঘটনায় এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৪২ জন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রবিবার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুইজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে রবিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার (৪৫) এক পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করে আবু কাউসার মোল্লার সমর্থকরা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় অভিযান অব্যাহত আছে। এপর্যন্ত ৪২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares