Main Menu

নবীনগরে শীতার্ত মানুষের পাশে মোর্শেদ কামাল

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত তিনদিনব্যাপী প্রায় দশ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করছেন ঢাকা(দক্ষিণ) মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীনগরের কৃতিসন্তান এডঃকাজী
মোর্শেদ হোসেন কামাল।
শুক্রবার সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সার্জেট মুজিবুর রহমান মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ কালে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল,তাই আওয়ামিলীগ সরকারের কোনো বিকল্প নেই। এসময় বক্তব্য রাখেন গিতান্ত সাহা,শাহ আলম,দ্বীন ইসলাম মেম্বার,হাজী নুমান মিয়া, মোহাম্মদ সাঈদ মিয়া,সুবল সাহা,নজরুল ইসলাম,রেজাউল করিম ভূইয়া,সজল মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares