Main Menu

নবীনগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। আটক খালেদ বিটঘর গ্রামের আনিছ মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার বিকালে বিটঘর গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে আব্দুল খালেক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সে পালিয়ে যায়।

বুধবার বিষয়টি জানাজানি হলে জনগণ খালেদকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares