Main Menu

নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২০

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চড়িলাম শান্তিপুর গ্রামের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ ৬ জুলাই সোমবার সকাল ১১টায় পূর্ব শত্রুতার জের ধরে মোল্লা বাড়ির লোকজনের সাথে নয়াবাড়ির লোকজনের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মজিদ মিয়া (৬৩),আবুল হোসেন (৭০) সাদ্দাম হোসেন (২৭)কে কুমিল্লা মেডিকেলে প্রেরন করা হয়। আহত আবুল বাশার (৬০),বজলুর রহমান (৬৫),আল আমিন (৩০) ,আবুল খায়ের (৪৫) কে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার চড়িলাম শান্তিপুর গ্রামের গাছ কাটার তুচ্ছ ঘটনার জের ধরে মোল্লা বাড়ির আল আমিনের সাথে নয়া বাড়ির আলাল ও আহাদের ঝগড়া হয়। পরে এরই জের ধরে নয়া বাড়ির কুতুব মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত আল আমিনের বাড়িতে হামলা করে। এতে মিমাংসা করতে যাওয়া গ্রামের সর্দারসহ গুরুতর আহত হন ২০ জন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares