Main Menu

নবীনগরে ব্যাগ ভর্তি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামে শফিকুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে গ্রামবাসী। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শফিকুলের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন রাজেন্দ্রপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারা দেশের চলমান লকডাওনকে উপেক্ষা করে গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সারে ছয়টার দিকে বড়াইল গ্রামের উপর দিয়ে মাদক পাচার করার সময় স্থানীয় গ্রামবাসিদের সন্ধেহ হলে তাকে আটক করে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন কে খবর দেয় তারা। এ সময় চেয়ারম্যান জাকির হোসেন তাকে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা একটি পলিথিন ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে। পরে নবীনগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। নবীনগর থানার ওসি মো আমিনুল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নবীনগর থানায় একটি মাদক মামলা রুজু করে আটককৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares