Main Menu

নবীনগরে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী পেলন বিভিন্ন শ্রেণি পেশার কর্মহীন মানুষ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম উপজেলার ৩৮ জন কাঠ মিস্তুিরি ও ২০জন বাউল শিল্পীদের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
এই সহযোগীতা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী উপজেলার কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে পৌছে দেয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares