Main Menu

নবীনগরে পুলিশ আতঙ্কে এতজনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ আতঙ্কে মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরম আলী ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় আদালতের (পিএন্ডএ) জারীকৃত কাগজ নিয়ে মোজাম্মেলের বাড়িতে যায় নবীনগর থানার শিবপুর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল। এ সময় পুুুলিশ ধরে নিয়ে যাবে ভয়ে মোজাম্মেল বাড়ির পাশে নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে মূমূর্ষ
অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন, পুলিশ মোজাম্মেলের বাড়ি থেকে চলে এসেছিল। পরে কে বা কারা গুজব ছড়ায় পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এরপর সে নদীতে ঝাঁপ দেয়। এরপর বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares