Main Menu

নবীনগরে পানিতে গোসল করতে নেমে এক গৃহবধূর মৃত্যু 

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীর পানিতে গোসল করতে নেমে মনিবালা ঋষি নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের তিতাস নদীতে এ ঘটনা ঘটে। সে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ঋষিপাড়ার সহদেব ঋষির স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের জননী।
জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৭ টার দিকে ওই গৃহবধূ তিতাস গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নবীনগর থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares