Main Menu

নবীনগরে তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নোঙরের মানববন্ধন

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নবীনগর লঞ্চঘাট টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙরের আহ্বায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, সাংবাদিক মো. সোহেল আহাদ, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো.ইসাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. সালাহউদ্দীন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল রোমান, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, উপজেলা নোঙরের সদস্য সচিব আব্দুল বাতেন সুমন, নোঙর কর্মী হাজিয়া বিনতে বাসেদ, নোঙর কর্মী সঞ্জয় শীল, নোঙর কর্মী ফরহাদ, নোঙর কর্মী আসাদুজ্জামান রিজভী, আওয়ামীলীগনেতা চান বাদসা, মো. নূরে আলম, বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরসহ এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন তিতাস নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নদীর সীমানা নির্ধারণ করার জোর দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares