Main Menu

নবীনগরে জাতীয় সমবায় দিবস পালিত

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য  মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, নবীনগর থানার ওসি মাহবুবুল আলম, উপজেলা সমবায় অফিসার মো. অলি আহাদ,সমবায় সভাপতি আশ্রাফুল ইসলাম জনি সহ সমবায় সমিতির সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares