নবীনগরে কুখ্যাত ডাকাত ও খুনের মামলার পালাতক আসামি মাদকসহ গ্রেফতার
[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত ডাকাত ও খুনের মামলার পালাতক আসামি মো. শরিফ মিয়া(৪১) কে গতকাল সোমবার রাতে মাদক বেচাকেনার সময় গ্রেফতার করেছে নবীনগর থানার পুলিশ।
জানা যায়, গাপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত অনুমানিক ১০টার দিকে উপজেলার রতনপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে মাদক বেচাকেনা করার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান, গ্রেফতারকৃত শরিফ খুন,ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার পালাতক আসামি। গতকাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করার হয়েছে।
« আখাউড়া উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান:: দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ডসহ জরিমানা (Previous News)
(Next News) ভিডিও কনফারেন্সে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করলেন মোদি ও হাসিনা »



















