Main Menu

নবীনগরে কবরস্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো: আরিফুল ইসলাম(১৯)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামের পূর্ব পাড়ার একটি কবস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ।
পারিবারিক সূত্রে জান যায়,গতকাল রবিবার সন্ধ্যায় আরিফুল নিখোঁজ হয়। তার পরের দিন সোমবার সকালে কৃষ্ণনগর গ্রামের পূর্ব পাড়ার একটি কবস্থানের মাটিতে পুতে রাখা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানিয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার রাতে সে নিখোজ হয় এবং আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ধরনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে দূর্বৃত্তরা আরিফুলের মরদেহ কবস্থানে পুতে রেখে গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares