Main Menu

নবীনগরে একই কাপড়ে বাধাঁ স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

murder000
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই কাপড়ে বাধাঁ স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হল মিটুন পাল (২৮) ও বিউটি (২০)। বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর ৭নং ওয়ার্ড কুমার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিটুন পাল ইব্রাহিমপুর এলাকার ৭নং ওয়ার্ড কুমার পাড়া এলাকার নরেন্দ্র পাল এর ছেলে ও বিউটি নিহত মিটুনপাল এর স্ত্রী।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, প্রায় ৮ মাস আগে জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বিউটির সাথে বিয়ে হয় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার ৭নং ওয়ার্ড কুমার পাড়া এলাকার নরেন্দ্র পাল এর ছেলে মিটুন এর সাথে। বুধবার রাতে বিউটি ও মিটুন রাতের খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজা না খোলায় এলাকার লোকজনকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে ঘরের ভেতরের চালার সাথে একই কাপড়ে বিউটি ও মিটুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় লোকজন। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত মিটুন ও বিউটির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্বহত্যা বলে আমরা ধারনা করছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares