নবীনগরে আওয়ামী লীগ নেতা সত্য রঞ্জন গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাস (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজারে নিজের ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও ভোলাচং বাজারে অবস্থিত নিজের ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন সত্য রঞ্জন দাস। রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
ওসি আরও জানান, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



















