ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় নারী আইনজীবীদের মানববন্ধন
[Web-Dorado_Zoom]

দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে, জেলা আইনজীবি সমিতির নারী আইনজীবিরা। বুধবার দুপুরে আদালত চত্তরে এ মানববন্ধন ও, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, সিনিয়র আইনজীবী নীরা বেগম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা, শামীমা করিম রুনা, ইসমত আরা সুলতানা, দিলসাদ ইয়াসমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সারাদেশে খুন ধর্ষণসহ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। দেশব্যাপী এসব সহিংসতা বন্ধে বক্তারা আইনের শাসন বাস্তবায়নের পাশাপাশি, কঠোর আইন প্রয়োগের দাবি জানান। তারা, তনু থেকে আছিয়া সকল ধর্ষণের বিচার দাবি করেন।
« নবীনগরে ১১ চোরাই মোটরসাইকেল উদ্ধার (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া সাংবাদিকদের অপতৎপরতায় উদ্বেগ »



















