Main Menu

দেশ বরেণ্য জাতীয় নেতা ভাষা সৈনিক অলি আহাদের মৃত্যুবার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা (এমপি) পিতা মহান ভাষা আন্দোলনের অন্যতম রূপকার, ভাষা সৈনিক অলি আহাদের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাদ আসর উপজেলার  শাহবাজপুর  রুমিন ফারহানার বাসভবনের সামনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুনায়েদ খান এর সঞ্চালনায় নোয়াগাঁও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের  সংসদ সদস্য  ব্যারিস্টার রুমিন ফারহানার (এমপি), বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, শাহবাজপুর গ্রামের মুরুব্বি  আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, এডভোকেট ফরহাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানার (এমপি) বলেন, সকলের কাছে তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া  চেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। ভাষা সৈনিক অলি আহাদ ছিলেন বড়মাপের একজন নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে ভাষা সৈনিক অলি আহাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মুফতি সোলেমান কাশেমী সাহেব।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares