Main Menu

দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দলে শৈথিল্যতা রয়েছে_ব্রাহ্মণবাড়িয়ায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ

[Web-Dorado_Zoom]

জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, জনগনের মাঝে আওয়ামীলীগের গ্রহনযোগ্যতা ও তৃণমূলে ভোট বেড়েছে। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দলে শৈথিল্যতা রয়েছে। তাই নির্বাচনে মোকাবেলা করতে হলে দলকে তৃণমূলে বিস্তৃত করে সাংগঠনিক ভীতকে আরো মজবুত করতে হবে।

তিনি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দলের মধ্যে যেসব সমস্যা ও প্রতিযোগিতা রয়েছে তা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। তাই প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের সম্মেলন চান।

এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তাই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। সেই জায়গা তৈরীর করার জন্য দলের নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদস্য উম্মে ফাতেমা বেগম নাজমা শিউলি আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মিসেস নায়ার কবির, তাজ মোঃ ইয়াছিন সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares