Main Menu

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলার এক ইঞ্চি মাটিও ভীনদেশীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়।’ তিনি শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন।

জুলাই ও শাপলা চত্বর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘২০২৪ সালের স্বাধীনতা বাংলাদেশের মানুষের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।’

তিনি আরও বলেন, যারা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ২০২১ সালে বিনা উস্কানিতে জামিয়া ইসলামিয়া ইউনূসিয়া মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছিল, সেই হত্যার বিচার কার্যকর করতে হবে। সকল খুনিদের ফাঁসিতে ঝুলাতে হবে। এই সকল খুন, গুম-হত্যকাণ্ডের বিচারকার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না।

নারীর অধিকার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সব ইসলামী সংগঠন নারীর ন্যায্য অধিকার রক্ষার দাবিতে মাঠে নামছে। নারীর অধিকারের কথা বলে আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেবো না। যারা এ নিয়ে পাঁয়তারা করছে রাজপথে তাদের মোকাবিলা করা হবে। নারীর অধিকারের ব্যবসা বাংলাদেশে চলবে না।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন– বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares