Main Menu

তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে নবীনগরে সংঘর্ষ: আহত ১৫ – আটক ৯

[Web-Dorado_Zoom]

নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে চা পান করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ ব্যক্তিকে আটক করেন।
সুত্র জানায়, গতকাল ১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে এগারটার দিকে সেমন্তঘর পশ্চিম উত্তর পাড়ার জনৈক আব্দুল সোবাহানের বাড়ির পাশে টং ঘর হতে চা পান করার সময় দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রুপ নেয়।
এতে ওই এলাকার হারুন গ্রুপ এবং মিজান /শফিক গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
আহতরা হল, আকির মিয়া, জামাল মিয়া,আরুল মিয়া, মাহাবুব, বিল্লাল,ইয়াসমিন,হানিফ, আলী আকবর,কবির ভুইয়া, হযরত আলী সহ আরো অনেকে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares