Main Menu

তিন দিন ব্যাপী অদ্বৈত মেলা শুরু (ভিডিও)

[Web-Dorado_Zoom]

10429361_933110973424529_990302962335313003_n

বাংলা ভাষার কালজয়ী, অমর কথা শিল্পী ও তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের ১০১ তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ অাসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, তিতাসপাড়ের মালোপাড়ার অদ্বৈত মল্লবর্মণের রচনা বিশ্বজয় করেছে। অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটি ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। শ্রেণি-বৈষম্যে বিশ্বাস না করা এই সাংবাদিক, কথাসাহিত্যিক ও উপন্যাসিকের সৃষ্টিশীল কাজ কালকে অতিক্রম করেছে। অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম ছিল ঋত্বিক ঘটরের ছবির ভীত। তিতাস একটি নদীন নাম বিশ্বমানের উপন্যাস, সেই উপন্যাসে মালুপাড়ার জেলেদের জীবনের চিত্র ফুঁটে ওঠেছে। অদ্বৈত মল্লবর্মণ ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের তার অগ্রসর চিন্তাকে ধারণ করতে হবে। তিনি বলেন, আমাদের লোকজ সংস্কৃতিকে পশ্চাৎমুখী করে রাখলে হবে না সংস্কৃতিকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক বাচিকশিল্পী মনির হোসেন।

আরো বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল-মামুন সরকার, সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

উদ্বোধন শেষে সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী মেলা প্রাঙ্গণের লোক উপাদান সামগ্রীসহ বই, পিঠাপুলি ও খেলনার স্টলগুলো ঘুরে দেখেন।

মেলার দ্বিতীয় দিন রোববার শিক্ষার্থীদের ছবি আঁকা, আবৃত্তি, লোকগান, লোকনাচ ও অদ্বৈতকে নিয়ে রচনা প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হবে।

এছাড়া প্রতিদিন সন্ধ্যায় লোকগান ও লোকনাচের আসর, কবি সম্মেলন এবং আবৃত্তি পরিবেশনা থাকবে।

মেলার শেষদিন সোমবার ভারতের ত্রিপুরার বাসিন্দা অদ্বৈত গবেষক দিলীপ দাসকে অদ্বৈত সম্মাননা-২০১৬ প্রদান করা হবে।

মেলায় ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি-বাচিকশিল্পি ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares