Main Menu

তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

[Web-Dorado_Zoom]

BNP_01

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় ৭ বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ শহরের পাওয়ার হাউজ রোডে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ সভায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, সহ সভাপতি এডঃ গোলাম সারোয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আলী আজম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য পুত্র তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্শ্বাম্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে ৭ বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেন। ইতিপূর্বে উক্ত মামলায় নিু আদালতে তারেক রহমান খালাস পান। বক্তারা আরো বলেন, এ ধরণের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তারেক রহমান তথা বিএনপিকে দেশের ১৬ কোটি মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares