Main Menu

জননেতা ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর মাতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফল শিল্পপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)।

একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার রাত্র ১২:২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগিতে ছিলেন। আজ বৃহস্পতিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাযায় কেন্দ্রিয় বিএনপির নেতৃবৃন্দ সহ জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আইনজীবি, ডাক্তার, সাংবাদিক ও মরহুমার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং হাজার হাজার মুসল্লিয়ান মরহুমার নামাজে জানাযায় শরীক হয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নামাজে জানাযা শেষে শহরের পুনিয়াউটস্থ মন্ত্রী বাড়ি পারবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

মরহুমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া শহর সহ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে শোকের ছায়া নেমে আসে। সকাল থেকেই বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মী ও শুভাকাঙ্খীগণ ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর পুনিয়াউটস্থ বাসভবনে সমবেদনা জানানোর জন্য সমবেত হতে থাকে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন স্বাক্ষরিত এক শোক বার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares