Main Menu

জঙ্গিবাদী গুপ্ত ঘাতকদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জেলা ওয়ার্কার্স পার্টির

[Web-Dorado_Zoom]

workers pary_2বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোষর বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করা ও জামাত-শিবির নিষিদ্ধ করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গনে এসে মানববন্ধন-সমাবেশে মিলিত হয়। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ।

বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলাম, দীপক চৌধুরী বাপ্পী, ফজিলাতুন্নাহার, জেলা কমিটির সদস্য এড. নাসির, সামসুল আলম, অপু খান, রোকেয়া রহমান প্রমুখ। সভায় হোটেল আর্টিসানসহ শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং সকল জেলাবাসীকে জঙ্গী বিরোধী কর্মসূচীতে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদী গুপ্ত ঘাতকদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares