Main Menu

কসবায় ৩শত আনসার ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৩শত দুস্থ ভিডিপি সদস্য -সদস্যাদেরকে ত্রাণ সহায়তা প্রদান।

বৈশ্বিক মহামারি ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে ৩শত দুস্থ ভিডিটি সদস্য সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা উপহার প্রদান করেছেন বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী কসবা উপজেলা প্রশাসন।
আজ দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে মহিলা কলেজের হলরুমে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম প্রধান অতিথি হিসেবে  উপহার সামগ্রী বিতরণ করেন।
এই সময় কসবা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হাসিনুর রহমান তালুকদার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ কামরুল হাসান,প্রশিক্ষা নিলুফা ইয়াছমিন,উপজেলা কমান্ডার মোখলেছুর রহমান বক্তব্য রাখেন।
ভিডিপির প্রতিসদস্যদেরকে চাউল-৫কেজি, আলু-২কেজি,ডাল-১কেজি,পেয়াজ-১কেজি,তৈল-১লিটার,সাবান-১টি, মাস্ক-১টি উপহার সামগ্রী প্রদান করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares