Main Menu

কসবায় নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মমণবাড়িয়া কসবায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাত্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যকারীতে ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে কসবা পৌরসুক্ত মঞ্চ চত্বরে  হিউম্যান রাইটস রিভিও সোসাইটি  ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী।
বক্তব্য রাখেন, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করীম,প্রভাষক জানে আলম,সাংবাদিক আবুল হোসেন, শিক্ষক আলী আজ্জম, রাসেল সরকার,প্রমুখ।
মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।
পরিশেষে স্বরাস্ট্রমন্ত্রীর বরাবরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares