Main Menu

কসবায় এনামুল হক খানের বিচারের দাবিতে সড়ক অবরোধ

[Web-Dorado_Zoom]

কসবায় এনামুল হক খান নামের এক ‌ব্যক্তি সন্ত্রাসী কার্যক্রম করছে দাবি করে তার বিচারের দাবিতে দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী। মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে সৈয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্ট হয়। এর আগে, একই স্থানে মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দাবাদ গ্রামের মৃত শহীদুল হক খানের ছেলে এনামুল হক খান। গ্রামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অত্যাচার করে আসছে। এরই জেরে গত ৩০ মার্চ স্থানীয় বাজারে পাইপগান ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দলবল নিয়ে মৃত আব্দুর রউফ ভূঞার ছেলেদের হার্ডওয়্যার দোকানে ডুকে চাঁদা দাবি করেন এনামুল হক খান। এসময় তাদের চাঁদা প্রদানে অস্বীকার করলে হামলা করা রক্তাক্ত করা হয় আব্দুর রউফ ভূঞার ছেলে নোমান ভূঞাকে। এসময় লোকজন দোকানে জমায়েত হলে তারা পালিয়ে যায়। এরপর উল্টো নোমান ভূঞাসহ তার ভাইদের মামলায় ফাঁসিয়ে দেন এনামুল। এই ঘটনার প্রতিবাদে শান্তি প্রিয় জনগনের ব্যানারে গ্রামবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

মানববন্ধনে হামলার শিকার নোমান ভূইয়া, আবু হানিফ ভূইয়া, হারুনুর রশিদ, মো: এরশাদ, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্ম্মদ মহিবউল্লাহ্ অংশগ্রহণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares