Main Menu

কসবায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এমজি হাক্কানীর মনোনয়নপত্র দাখিল

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমজি হাক্কানী।
কসবা পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এমজি হাক্কানী। কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড:রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহবায়ক কাজী মানিক প্রমুখকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এছাড়ার এই দিনে একাধিক কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রাথীরাও মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিবাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন এমজি হাক্কানী। এ সময় নির্বাচন অফিসের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares