Main Menu

ওষুধ ছাড়াই কোলেস্টেরল আর ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান? পাতে রাখুন ধনেপাতা

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদন: অনেকেই মনে করেন, ধনেপাতা শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে। কিন্তু জানেন কি, একাধিক স্বাস্থ্য সমস্যা দূর করতেও এর জুড়ি মেলা ভার! আসুন জেনে নেওয়া যাক ধনেপাতার কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে যেগুলি হয়তো অনেকেরই অজানা…

ধনেপাতার ৭ স্বাস্থ্যগুণ:

১) লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান। নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ধনেপাতা খেতে পারলে লিভারের একাধিক সমস্যা থেকে দূরে থাকা যায়।

২) দাঁত ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেসজ উপাদান। ধনেপাতা দাঁতের ফাঁকে ব্যাক্টেরিয়াকে বাসা বাঁধতে বাধা দেয়। ফলে সুস্থ থাকে দাঁত ও মাড়ি।

৩) ধনেপাতায় থাকা আয়রন রক্তাল্পতা রোধে সাহায্য করে।

৪) ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেন সুন্দরী মহিলারাই! দাবি গবেষণায়

৫) ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। এগুলি শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমাতে সাহায্য করে।

৬) ধনেপাতা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৭) ডায়াবিটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী। ধনেপাতা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে।সূত্র: জি নিউজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares