Main Menu

উলচাপড়ায় প্রবাসী এমদাদুল হক ভূইয়ার উদ্যোগে ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

[Web-Dorado_Zoom]

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্দেশনায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষ, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিয়েছেন আমেরিকা প্রবাসী ও আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর (উত্তর) সাবেক সভাপতি এমদাদুল হক ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর উলচাপাড়া এলাকার প্রায় ১৫০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

উলচাপাড়া বাজারের পাশের নিজ বাড়িতে এমদাদুল হক ভূইয়ার পক্ষে তার পরিবার এ ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, প্রবাসীর বড় ভাই ও সদর উপজেলা যুবলীগের প্রকাশনা সম্পাদক শাহীন ভূইয়া , প্রবাসীর বাবা ও স্থানীয় সমাজ সেবক হাজী জাফরুল হারুন ভূইয়া।

এ সময় ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ২ কজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি তেল দেয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares