Main Menu

ইউপি নির্বাচন :: নবীনগরে জুতার বাক্স থেকে ২০টি ককটেল উদ্ধার

[Web-Dorado_Zoom]

nabinagarup22416

আমিনুল ইসলাম, প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকা থেকে শুক্রবার বিকাল ৩ টার দিকে জুতার বাক্স থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।স্থানীয় জানান আগামীকাল শনিবার ইউপি নির্বাচন কে কেন্দ্র করে কোন কুচক্রীমহল এই ককটেলগুলো বিস্ফোরণ ঘটানোর জন্য আনা হয়েছিল বলে মনে হচ্ছে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিটাইমস্ কে জানান, দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি জুতার বাক্স দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাক্স দুইটি থেকে ২০টি ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares