Main Menu

আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোঃ লিঃ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে শোক দিবস পালিত॥

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জ প্রতিনিধি॥বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোঃ লিঃ বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এপিএসসিএল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় বিদ্যুৎ শ্রমীক লীগের যুগ্ম সম্পাদক চন্দন কুমার চংদার।
আলোচনা সভায় আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোঃ লিঃ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের সভাপতি জিয়া উদ্দিন জাহেদী সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোঃ লিঃ বিদ্যুৎ শ্রমীক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক বজলুল হক করিম, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আল-বাকারী, আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোঃ লিঃ বিদ্যুৎ শ্রমীক কর্মচারী লীগের নেতা হুমায়ন শিকদার, শেখ আকরামসহ সংগঠনের নেতৃ-বৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares