Main Menu

আশুগঞ্জে প্রেমিকের দেয়া আগুনে ঝলসে গেল প্রেমিকা

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪::1448979বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকার শরীরে আগুন দিয়ে ঝলসে দিয়েছে মেহেদী নামে এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

উপজেলার চরচারতলার গ্রামের বাকি মিয়ার ছেলে মেহেদী হাসানের (২২) সঙ্গে একই গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ দিলে মেহেদী কেরোসিন ভর্তি একটি বোতল নিয়ে মঙ্গলবার ওই তরুণীর বাড়িতে যান। তরুণী তখন কাজ করছিলেন। এ সময় মেহেদী কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক আজহারুর রহমান বলেন, মেয়েটির অবস্থা আশংকাজনক। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares