আশুগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ আটক- এক
[Web-Dorado_Zoom]

আশুগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ মামুন শেখ(২৬) নামে এক যুবকে আটক করেছে পুলিশ।রোববার সকাল-১০ দিকে ঢাকা-সিলেট মহাসড়কে টোল প্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামুন জামালপুর সদর উপজেলার চান্দাই এলাকার আব্দুল রহিমের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোল প্লাজায় তল্লাসি চালাচ্ছিল। সে সময় নারায়ণগঞ্জ গামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মামুনকে আটক করা হয়।
« বিএনপি নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির বিবৃতি (Previous News)
(Next News) নবীনগরে “চোর-ডাকাত” রোধে জনগণকেই বন্দি! »



















