Main Menu

আশুগঞ্জে গ্লাস চাপায় শিশু নিহত

[Web-Dorado_Zoom]

childkillingপ্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাপড়ের দোকানের থাই গ্লাস (কাঁচ) চাপায় হাসান মোহাম্মদ (দুই মাস) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসান মোহাম্মদ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাঁচভিটা মধুপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় লোকমান মিয়ার স্ত্রী আমেনা বেগম তার দুই মাসের শিশুপুত্র হাসানকে নিয়ে ইদের কেনাকাটা করার জন্য খোলাপাড়া বাজারে হানিফ মিয়ার একটি কাপড়রের দোকানে যান। এ সময় দোকানে স্থানীয় চৌধুরী বাড়ির হানিফ,বাসার ও ছাদির মিয়াসহ কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানের থাই গ্লাসটি (কাঁচ) শিশু হাসানের মাথার উপর পড়ে গেলে সে গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনাটি ধামাচাপা দিতে শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার চৌধুরী চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও মুঠোফোনে আবুল বাসার চৌধুরী তা অস্বীকার করেছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares