Main Menu

আশুগঞ্জে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতে জড়িমানা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে জেলার আড়াইসিধা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্তাবধায়ক মো. বাদল শিকদার সাথে ছিলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের আড়াইসিধা বাজরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ বিহীন ঔষধ, স্যাম্পল বিক্রি ও দোকানে নোংরা পরিবেশ থাকায় চারটি দোকানকে বিভিন্ন ধারা অনুযায়ী ৩৩ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

তিনি আরো জানান, আশুগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় নিয়মিত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares