Main Menu

আগামী নির্বাচন হবে মুক্তিযদ্ধের চেতনা রক্ষার নির্বাচন- আখাউড়ায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম

[Web-Dorado_Zoom]

আগামী নির্বাচন হবে মুক্তিযদ্ধের চেতনা রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। দুপুরে ব্রহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করুন। দেশের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সবই করছেন। ৭০ এর নির্বাচনে যদি জনগণ ভুল করতো তা হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচনে দায়িত্ব পালন করবে। সেই নির্বাচনে অংশ গ্রহণ করুন। সেই নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে মাঠে-ময়দানে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন মন্ত্রী। মতনিমিয় সভায় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিচালক (চট্টগ্রাম বিভাগ) ডা.এম এ মজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন নিশীথ নন্দী মজুমদার, স্বাস্থ্য সহকারী পরিচালক (কুমিল্লা) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ শাহ আলম,আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares