Main Menu

আখাউড়ায় মোটরসাইকেলে গিয়ে মাদক সেবন, ১৫ মোটরসাইকেল জব্দ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১৫টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকা এবং চালকদের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস রেল ব্রিজ বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে কিছু তরুণ আখাউড়ায় আসেন। পরে মাদক সেবন করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। এমন অভিযোগে আখাউড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে অবৈধ ও বেআইনিভাবে চালিত এসব মোটরসাইকেল জব্দ করা হয়। এ অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা ও যাচাই-বাছাই করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, শহরের বাইপাস তিতাস রেল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপযুক্ত তথ্যাদি দিতে পারলে তবেই এগুলো ফেরত পাবে। নতুবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares